খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনে হিন্দি দিবস উদযাপন
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৮:৩৭,২১ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনে নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দি দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাইকমিশন চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে হিন্দি দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার প্রবীন কুমার।
‘হিন্দি দিবস-সর্ব হিন্দি পখয়াড়া-২০২৬’ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তব্য দেন সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার। তিনি বলেন, হিন্দি ভাষা ভারতের প্রায় দেড়শ কোটি মানুষের জাতীয় ভাষা। হিন্দি ভাষার মর্যাদা রক্ষায় ভারতের প্রতিটি নাগরিকের একান্ত দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
তিনি হিন্দি ভাষার গৌরব সুরক্ষায় ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুসহ সব জাতীয় নেতার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও হিন্দিতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনায় অবস্থানরত ভারতীয় নাগরিক, হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী, তাঁদের সন্তান, খুলনা গাজী মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা এতে অংশগ্রহণ করেন।
এ ছাড়া তিন দিনব্যাপী হিন্দি দিবসের অনুষ্ঠানমালার মধ্যে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ছবি অলংকরণ, প্রবন্ধ রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার খুলনায় অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যারা অধ্যয়নের জন্য বাংলাদেশে এসেছে, তারা যেন সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারে, সেজন্য পরিশ্রম করতে হবে। এসব শিক্ষার্থীর বাবা-মা ও অভিভাবকরা অনেক প্রত্যাশা নিয়ে তাঁদের এখানে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন। শিক্ষার্থীদের কোনো কর্মকাণ্ডে যেন পরিবারের সদস্যরা হতাশ না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
শহীদ