৫ আশ্বিন ১৪৩৩ , সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১:০০,২১ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত

ছবি; সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে।
 

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, এটি একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এ নিয়ে দলটির কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই।
 

এছাড়া গাজী নজরুল বর্তমানে জামায়াতের কেউ নন উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত অপরাধ বা এই মৃত্যুর ঘটনা তদন্ত করার সম্পূর্ণ দায়িত্ব সরকারের।


উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর এমপি গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে স্বীকার করেছিলেন। এর প্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। এছাড়া তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয় দলটি।

 

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন


Fatal error: Uncaught mysqli_sql_exception: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND bn_content.CategoryID=25 ORDER BY bn_content.ContentID DESC LIMIT 4' at line 1 in /home/uem25w1i/public_html/details.php:521 Stack trace: #0 /home/uem25w1i/public_html/details.php(521): mysqli_query() #1 {main} thrown in /home/uem25w1i/public_html/details.php on line 521