সন্তান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। যার সন্তান হয় না সে জানে পৃথিবীর সব কিছুর চেয়েও একটি সন্তান বেশি মূল্যবান। আল্লাহ তাআলা মানুষকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এভাবে : ‘আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। তিনি যা ইচ্ছা তা-ই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা করে দেন বন্ধ্যা; তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।’ (সুরা শুরা, আয়াত : ৪৯-৫০)