৬ আশ্বিন ১৪৩৩ , মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬

‘ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩:২৭,২১ সেপ্টেম্বর ২০২৬

‘ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার’

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার, যেখানে বাংলাদেশ এবং চায়নার যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত দ্বিতীয় চায়না বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশ এবং চায়নার মধ্য কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।

এসময় ব্লু ইকোনমি খাতে গবেষণা এগিয়ে নিতে চীনা বিশেষজ্ঞ ও গবেষকরা বাংলাদেশের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন


Fatal error: Uncaught mysqli_sql_exception: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND bn_content.CategoryID=11 ORDER BY bn_content.ContentID DESC LIMIT 4' at line 1 in /home/uem25w1i/public_html/details.php:521 Stack trace: #0 /home/uem25w1i/public_html/details.php(521): mysqli_query() #1 {main} thrown in /home/uem25w1i/public_html/details.php on line 521