চার জেলায় ৪৭ কোটি টাকার প্রকল্প, বাড়বে মাছের উৎপাদন ও জেলেদের আয়
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ের মৎস্যসম্পদ উন্নয়ন এবং প্রকৃত মৎস্যজীবীদের জীবনমান পরিবর্তনে ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব করেছে মৎস্য অধিদপ্তর। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় বাঁওড় খনন, মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা, পোনা উৎপাদন, অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাছের উৎপাদন অন্তত ১০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।