সুদানে সাম্প্রতিক সময়ে ভয়াবহ ড্রোন হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে চিকিৎসা কর্মী ও অধিকার রক্ষা সংগঠনগুলো।
চিকিৎসকদের পাশাপাশি ইমার্জেন্সি লয়ার্স নামক মানবাধিকার সংস্থা জানায়, সোমবার (১৯ অক্টোবর) খার্তুমে তিনটি শিশু নিহত হয়। এছাড়াও শুক্রবার (২৩ অক্টোবর) থেকে দেশটির পশ্চিমাঞ্চলে ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।