মা হারালেন রানি মুখার্জি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০০:৩৩,২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
মা হারালেন রানি মুখার্জি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
যশ রাজ ফিল্মসের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানায়। এই কঠিন সময়ে পরিবারের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।
কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময় মেয়ের সঙ্গে বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেছে। মায়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা রানি মুখার্জিও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন।
শুধু রানি মুখার্জির মা হিসেবেই নন, বাংলা চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা মুখার্জি। তিনি প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন।
মায়ের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে মুখার্জি পরিবারে। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।
রানি মুখার্জি ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’ ও ‘ব্ল্যাক’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মারদানি ৩’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাকে।
শহীদ