৭ আশ্বিন ১৪৩৩ , বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় সহকারী হাইকমিশনে নানা আয়োজনে ‘সেবা পক্ষ’ উদযাপন

সুনীল, খুলনা

প্রকাশ: ১৮:৫৭,২২ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় সহকারী হাইকমিশনে নানা আয়োজনে ‘সেবা পক্ষ’ উদযাপন

ছবি: নিউজমিশন২৪

খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনে নানান আয়োজনে ‘সেবা পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাইকমিশন চত্বরে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, সবুজ ও অন্তর্ভুক্তিমূলক আগামীর লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উদ্দেশ্যে সেবা পক্ষের কর্মসূচির সূচনা করেন সহকারী হাইকমিশনার প্রবীন কুমার। জনসেবা, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য ও সুস্থতা, শিক্ষা ও সচেতনতা, সর্বজনীন অন্তর্ভুক্তি ও সামাজিক সম্প্রীতির স্লোগানে সেবা পক্ষ উপলক্ষে স্বচ্ছতার শপথ পাঠ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে স্বচ্ছতার শপথ পাঠ করান সহকারী হাইকমিশনার প্রবীন কুমার। এ সময় তিনি বলেন, মহাত্মা গান্ধী এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন, যা কেবল স্বাধীনই নয়, বরং পরিচ্ছন্ন ও উন্নতও হবে। মহাত্মা গান্ধী ভারত মাতার জন্য স্বাধীনতা অর্জন করেছিলেন। এখন দেশকে পরিচ্ছন্ন ও পরিষ্কার রাখার মাধ্যমে ভারত মাতার সেবা করা আমাদের কর্তব্য। তিনি শপথ বাক্য পাঠে বলেন, আমরা সকলে পরিচ্ছন্নতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং এর জন্য সময় উৎসর্গ করব। প্রতি বছর ১০০ ঘণ্টা অর্থাৎ সপ্তাহে দুই ঘণ্টা স্বেচ্ছায় পরিচ্ছন্নতার কাজে ব্যয় করব। নিজে কোথাও আবর্জনা ফেলব না এবং অন্য কাউকেও তা ফেলতে দেব না। আমার নিজের থেকে, আমার পরিবার, আমার এলাকা, আমার গ্রাম এবং আমার কর্মস্থল থেকে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করব। আমরা বিশ্বাস করি, বিশ্বের যেসব দেশকে পরিচ্ছন্ন মনে হয়, তার কারণ হলো সেখানকার নাগরিকরা নিজেরা আবর্জনা ফেলেন না এবং অন্য কাউকেও তা করতে দেন না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা গ্রাম ও শহরে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বার্তা ছড়িয়ে দেব এবং তা গ্রহণের জন্য আমি আরও ১০০ জন ব্যক্তিকে উৎসাহিত করব।

এর আগে সেবা পক্ষ উপলক্ষে সহকারী হাইকমিশন অফিস থেকে নগরীর সার্কিট হাউস মাঠ ঘুরে অফিস পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘বিকশিত ভারত’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: