৭ আশ্বিন ১৪৩৩ , বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬

কাদের হাতে উঠছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০০:৪০,২৩ সেপ্টেম্বর ২০২৬

কাদের হাতে উঠছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ছবি: সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। ভারতের তারপরেই গুজরাটের কেভাদিয়ায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলেই বসেছে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। দীর্ঘদিনের রীতি বদলে এবার রাজধানী দিল্লির বাইরে, স্ট্যাচু অব ইউনিটির কাছে আয়োজিত হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে তুলে দেবেন সম্মাননা। 

এবারের পুরস্কারের তালিকায় বলিউড, দক্ষিণী সিনেমা এবং আঞ্চলিক চলচ্চিত্র সব ক্ষেত্রেই রয়েছে একাধিক চমক। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম চলতি বছরের ১৮ জুলাই ঘোষণা করা হয়েছিল। তিনটি জুরি বোর্ডের চেয়ারম্যানরা পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ করেন। আর আজ বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দেয়া হবে বিজয়ীদের হাতে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে এবারে কাদের হাতে উঠতে যাচ্ছে  ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 


সেরা অভিনেতা কার্তিক ও মামুট্টি


এবার যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য কার্তিক এবং ‘ব্রহ্মযুগম’-এর জন্য মামুট্টি পেয়েছেন এই সম্মান। অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। একই ছবি পেয়েছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার।


যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম।  ছবি: সংগৃহীত
যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

আঞ্চলিক ভাষার সেরা চলচ্চিত্রের তালিকা

ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন-ভিন্ন ভাষা রয়েছে। আর সে কারণেই আঞ্চলিক ভাষার সেরা চলচ্চিত্র বিভাগের দিকে নজর থাকে অনেকের। বাংলা সিনেমার জন্যও এসেছে বড় সুখবর। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘চালচিত্র এখন’। সেরা হিন্দি চলচ্চিত্র ‘শ্রীকান্ত’। সেরা তামিল চলচ্চিত্র: ‘রায়ান’। সেরা অসমিয়া চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘জুইফুল’। এছাড়াও একে একে তেলেগু,  মালয়ালম, কন্নড়, মারাঠি চলচ্চিত্রেও পুরস্কার পেয়েছে।  


সেরা সিনেমা


এবারের পুরস্কারে একাধিক সিনেমার ঝুলিতেই উঠেছে একাধিক সম্মান। ‘আর্টিকেল ৩৭০’ ও ‘অমরন’ পেয়েছে তিনটি করে পুরস্কার। ‘পুষ্পা ২’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘মহারাজা’, ‘ক্যাপ্টেন মিলার’, ‘ব্রহ্মযুগম’, ‘মিথ্যা’ ও ‘কমেটি কুর্রোল্লু’ পেয়েছে দুটি করে পুরস্কার।

কার ঝুলিতে কোন পুরস্কার


‘অমরন’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন রাজকুমার পেরিয়াসামি। ‘পুষ্পা টু’-এর জন্য সেরা চিত্রনাট্যকার সুকুমার। ‘ব্রহ্মযুগম’-এর জন্য সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছেন শাহনাদ জালাল। ‘কল্কি ২৮৯৮ এডি’ পেয়েছে সেরা প্রোডাকশন ডিজাইনের সম্মান। আঞ্চলিক সিনেমাতেও রয়েছে বৈচিত্র্য। সেরা তামিল ছবি ‘রায়ান’, সেরা তেলুগু ছবি ‘কমেটি কুর্রোল্লু’, সেরা মালয়ালম ছবি ‘ফেমিনিচি ফাতিমা’ এবং সেরা কন্নড় ছবি ‘মিথিয়া’।


এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য শুধু তারকাদের জয় নয় দিল্লির বাইরে নতুন ভেন্যুতে আয়োজন এবং বিভিন্ন ভাষার সিনেমার বহুমাত্রিক স্বীকৃতিও এই আয়োজনকে আলাদা করে তুলেছে। 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: