৭ আশ্বিন ১৪৩৩ , বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ, ভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০০:৪৮,২৩ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ, ভি

ছবি: সংগৃহীত

পাশে দাঁড়িয়ে স্ত্রী গৌরী খান, তারপরও মুখ মোছার জন্য ব্যক্তিগত ম্যানেজার পূজা দাদলানির ওড়নাকে বেছে নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি এমন একটি ভিডিও নেটমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে প্রশংসার জোয়ার। 

ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজা প্যান্ডেলে। যেখানে সপরিবারে হাজির হন কিং খান। সেখানে পূজা অর্চনার পাশাপাশি এক অন্যরকম হৃদ্যতার দৃষ্টান্ত স্থাপন করলেন শাহরুখ।

লালবাগচা রাজায় গণেশ দর্শনের এই বিশেষ অনুষ্ঠানে শাহরুখ খানের পরনে ছিল নীল রঙের একটি ঐতিহ্যবাহী কুর্তা। অন্যদিকে তার মেয়ে সুহানা খান সবুজ রঙের প্রথাগত পোশাকে বাবার পাশে উপস্থিত ছিলেন এবং স্ত্রী গৌরী খান বেছে নিয়েছিলেন হলুদ রঙের মনকাড়া এথনিক পোশাক। 

ভাইরাল ভিডিওটিতে ম্যানেজার পূজার ওড়না ব্যবহারের দৃশ্যটি নেটিজেনদের নজর কাড়তেই ইতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী মন্তব্য করে লেখেন, ‘এটিকেও এক অনন্য বন্ধুত্বের মেলবন্ধন বলা যায়, যা হাতে গোনা কিছু মানুষের থাকে।’ অন্য একজন মন্তব্য করেন, ‘পূজা দাদলানি কেবল শাহরুখের ম্যানেজার নন, তিনি তার পরিবারেরই একজন সদস্য।’ এর বাইরে অনেকেই মন্তব্য ঘরে ‘খুবই যত্নশীল ও চমৎকার মুহূর্ত’ এবং ‘সবচেয়ে মিষ্টি মুহূর্ত’ বলে অভিনেতার এই আচরণের ভূয়সী প্রশংসা করেছেন।

চলতি বছরের গণেশ উৎসব উপলক্ষে লালবাগচা রাজায় দর্শনে আসা বলিউড তারকাদের মধ্যে কেবল শাহরুখের পরিবারই ছিল না। তার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রজগতের আরও বহু খ্যাতনামা তারকাদের সেখানে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। এই তালিকায় রয়েছেন দক্ষিণী ও হিন্দি ছবির অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন, তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি এবং সিদ্ধার্থ মালহোত্রাসহ বলিপাড়ার আরও অনেকে।

চলতি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে এক আড্ডাসেশনে নিজের বাড়ির গণেশ চতুর্থীর উদযাপন নিয়ে খোলামেলা কথা বলেছিলেন শাহরুখ। এক ভক্ত যখন তাকে বাড়িতে এই উৎসব উদযাপনের ব্যাপারে জিজ্ঞেস করেন, তখন জবাবে শাহরুখ বলেন, ‘আমার স্ত্রী আরতি ও প্রার্থনা করে এবং রাতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে। বাচ্চারা ও বন্ধুরা মিলে সময় কাটায় এবং অনেক হাসাহাসি হয়। এটি খুবই সাধারণ ও পারিবারিক একটি সময়।’

শাহরুখ খানকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের নতুন চলচ্চিত্র ‘কিং’-এ অভিনয় করতে দেখা যাবে। বহুল প্রতীক্ষিত এই ছবিটি চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: