গার্মেন্টস মালিকদের সাথে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২:০১,২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি নিয়ে গার্মেন্টস মালিকদের সাথে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (২ অক্টোবর) সকালে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দীর্ঘ কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। তাদের এই আন্দোলনের মুখে ইতোমধ্যে সরকার একটি নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
রোববার (১ নভেম্বর) একজন বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপর এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্র, শ্রমসহ সংশ্লিষ্ট মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
শহীদ