২২ আশ্বিন ১৪৩৩ , বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

‘২০২৮ সাল থেকে শিশুদের প্রতিভা বিকাশে সরকারি কার্যক্রম শুরু’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩:০৯,৬ অক্টোবর ২০২৬

‘২০২৮ সাল থেকে শিশুদের প্রতিভা বিকাশে সরকারি কার্যক্রম শুরু’

ছবি: সংগৃহীত

শিশুদের প্রতিভা বিকাশের জন্য ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘শিশুদের বিকশিত হওয়ার সুযোগ দিতে পারলে তারা ভবিষ্যতে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ‘মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা মানবিকতা ও মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতের বাংলাদেশকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।’

এর আগে সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।


জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: