২৮ আশ্বিন ১৪৩৩ , বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:২৬,১৩ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

ছবি: সংগৃহীত

হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধি-নিষেধের কারণে এখন পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের পাশাপাশি ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী ছয়টি এয়ারলাইন্সের ফ্লাইটও এ পরিস্থিতির প্রভাব পড়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের চারটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

সব মিলিয়ে ১০টি এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী প্রভাবিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: