NFT SNAI ও Del Monte ঘিরে প্রতারণার অভিযোগ
অনলাইন ইনভেস্টমেন্টের ফাঁদে প্রায় ১কোটি ৫০ লাখ টাকার বেশি!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১:২১,৯ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের কাছ থেকে NFT SNAI ও Del Monte নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ১কোটি ৫০ লাখ টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, এসব অনলাইন প্ল্যাটফর্মে টাকা বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর লাভ পাওয়া যেত। নিয়মিত লাভের আশায় দুরমুঠসহ আশপাশের এলাকার অনেক মানুষ এসব প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ করেন। কেউ কেউ নিজেদের সঞ্চিত অর্থ, আবার কেউ ধারদেনা করেও বিনিয়োগ করেছেন বলে অভিযোগ রয়েছে।
কিন্তু একপর্যায়ে হঠাৎ করেই প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা আর সাইটে প্রবেশ করতে পারছেন না। পাশাপাশি টাকা উত্তোলন ও লাভের অর্থ পাওয়াও বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সব মিলিয়ে দুরমুঠ গ্রামসহ আশপাশের এলাকায় ৬০ লাখ টাকার বেশি অর্থ আটকে পড়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা..!!
শহীদ