২৪ কার্তিক ১৪৩৩ , রোববার   ০৮ নভেম্বর ২০২৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭:৪৯,৮ নভেম্বর ২০২৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

ছবি: সংগৃহীত

চলতি আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান এবং ৪৯ টাকা দরে সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এ ছাড়া প্রতি কেজি আতপ চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।

 
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ২০২৬ সালের আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়।


সভা শেষে ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, চলতি আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়ে চলবে একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: