২০ আশ্বিন ১৪৩৩ , মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডেইসেরথ-হেগেমান-নাগেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯:২৫,৫ অক্টোবর ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডেইসেরথ-হেগেমান-নাগেল

ছবি: সংগৃহীত

২০২৬ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনে চিকিৎসাক্ষেত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যৌথভাবে এ পুরস্কার জিতেছেন তিনজন।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়।

নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান এবং জর্জি নাগেলকে চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, হেগম্যান ও নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামে একটি প্রোটিন আবিষ্কার করেছিলেন। তাঁরা দেখতে পান, এই প্রোটিনটি যেকোনো কোষে প্রবেশ করানো হলে সেটি আলোর প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।

অন্যদিকে, ইঁদুরের স্নায়ুকোষে চ্যানেলরোডপসিনের জিন প্রবেশ করান ডাইসেরথ। এরপর ওই কোষগুলোতে নীল আলো ফেলে তিনি স্নায়বিক সংকেত (নার্ভ সিগন্যাল) চালু বা ট্রিগার করতে সক্ষম হন। পরে তিনি দেখান, জীবিত ইঁদুরের মস্তিষ্কেও স্নায়ুকোষের জন্য আলো-নিয়ন্ত্রিত এই সুইচটি কার্যকর।

আলো দিয়ে স্নায়বিক সংকেত নিয়ন্ত্রণের এই পদ্ধতিটি এখন ‘অপটোজেনেটিক্স’ নামে পরিচিত।

এখন পর্যন্ত ২৩২ জন ব্যক্তিকে চিকিৎসায় নোবেল দেওয়া হয়েছে। সবচেয়ে কম ৩১ বছর বয়সে পুরস্কারটি পেয়েছেন কানাডার ব্রেডরিক ব্যান্টিং। ৮৭ বছর বয়সে পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের পেটন রোস।
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: