২০ আশ্বিন ১৪৩৩ , মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬:৪৪,৫ অক্টোবর ২০২৬

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিল

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন।

সোমবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করা হয়েছে। গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়।

প্রমাণিত তিনটি অভিযোগের প্রতিটিতে ইনুকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, সাজাগুলো একই সঙ্গে চলবে। ফলে তাঁর মোট সাজা দাঁড়ায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড। এর আগে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সাজা বাড়ানোর জন্য আপিল করার কথা জানিয়েছিল প্রসিকিউশন। এবার সেই আপিল করা হলো।

মনির

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: