২০ আশ্বিন ১৪৩৩ , মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬

রাজীব বাস-সিএনজি সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশ: ১৯:২০,৫ অক্টোবর ২০২৬

রাজীব বাস-সিএনজি সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

ছবি: নিউজমিশন২৪

জামালপুরে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত সাতজনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিআরটিএ জামালপুর সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা ট্রাস্টি বোর্ডের অধীনে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ট্রাস্টি বোর্ডের নির্ধারিত আর্থিক সহায়তার আবেদন ফরম তুলে দেওয়া হয়। ফরমগুলো সঠিকভাবে পূরণ করতে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়।

নগদ অর্থ ও আবেদন ফরম বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে নিহতদের পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার।

এ সময় বিআরটিএ জামালপুর সার্কেলের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: