বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯:৪৪,৮ অক্টোবর ২০২৬
ছবি: প্রতীকী
রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য এই সাময়িক সংকট তৈরি হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই ১০ ঘণ্টা এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকরা গ্যাস পাবেন না।
তিতাস গ্যাস জানিয়েছে, মেরামত কাজ চলাকালে উল্লেখিত এলাকাগুলোর আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শহীদ