১৩ অগ্রাহায়ণ ১৪৩৩ , শনিবার   ২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:১৯,৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসটি অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো সময় পার করছে বাংলাদেশ। গত আগস্টেই বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এসেছে অবিস্মরণীয় সাফল্য। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুনিয়া মাত করে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। এবার টাইগারদের সামনে আফগানিস্তান চ্যালেঞ্জ। টেস্টে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের হিসাব সমান। দুই দলের দুইবারের মুখোমুখিতে জয় একটি করে। এবার সেই সমতা ভাঙার পালা। 

বাংলাদেশের সামনে শুধু সিরিজ জয়ের সুযোগ নয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্যও অপেক্ষা করছে ব্যক্তিগত এক মাইলফলক। এই ম্যাচ জিতলে টেস্ট অধিনায়ক হিসেবে তার জয় হবে ১০টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সাফল্যকে আত্মবিশ্বাস হিসেবে নিতে চান শান্ত, কিন্তু অতীতের ফল নিয়ে পড়ে থাকতে রাজি নন তিনি। তার কাছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। কিন্তু সেটি এখন অতীত। এটি নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদেরও সেভাবেই পরিকল্পনা করতে হবে।’

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ