গাজীপুরে বিকাশ ম্যানেজারকে গুলি করে তিন কোটি টাকা ছিনতাই
রৌদ্র মুশফিক, গাজীপুর
প্রকাশ: ০০:০৯,১০ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
গাজীপুরের শ্রীপুরে বিকাশ ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করে তিন কোটি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় তারা প্রাইভেটকারে থাকা ম্যানেজারের দুই সহকর্মী ও চালককে মারধর করে আহত করে। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে চাকরি করে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুরে প্রাইভেটকার থামিয়ে লুটপাট ও গুলিবিদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুলিবিদ্ধ ওই বিকাশ ম্যানেজারের নাম হিমেল আহমেদ (৩৫)। গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে হিমেল শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) হিসেবে কর্মরত আছেন। একই ঘটনা আহত হন তার দুই সহকর্মী লোন শাখার ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন (৩৫), শ্রীপুর-মাওনা এরিয়ার সুপারভাইজার রিফাত (৩০)সহ প্রাইভেটকার চালক কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত ফালু মিয়ার ছেলে লাল মিয়া (৩২)। এদের মধ্যে ফাহাদ শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বুলবুল আহমেদের এবং রিফাত (৩০) মোহাম্মদ জামানের ছেলে। তাদের মধ্যে গুরুতর আহত গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন জানান, বিকেল আনুমানিক ৪টা বা সাড়ে ৪টার দিকে আমরা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারযোগে শ্রীপুরের মাওনার উদ্দেশ্যে রওনা দেই। প্রাইভেটকারটি শ্রীপুরের গোসিংগা পার হয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণপুর এসে পৌছলে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল আমাদের প্রাইভেটকার ঘেরাও করে আটক করে। প্রতি মোটরসাইকেলে দুইজন করে লোক ছিল। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেটকারের সামনে বসে থাকা বাম পাশের গ্লাস ভেঙ্গে ফেলে এবং হিমেল আহমেদকে গুলি করে। এসময় অন্যান্যরা চালকের পাশের গ্লাস ভেঙ্গে চালককে এবং পেছনে ডান পাশে বসে থাকা আমার দরজার গ্লাস ভেঙ্গে আমাদেরকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। এতে আমি ও চালক আহত হই। পরে দুর্বৃত্তরা প্রাইভেটকারের পেছনে রাখা টাকার ৪টি বস্তার মধ্যে তিনটি বস্তা নিয়ে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে শ্রীপুরের দিকে দ্রুত পালিয়ে যায়। প্রতি বস্তায় প্রায় এক কোটি টাকা করে রাখা ছিল। পরে আমি নিজে প্রাইভেটকারটি চালিয়ে শ্রীপুর হাসপাতালে এসে চিকিৎসা নেই।
বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিক জানান, নরসিংদী থেকে টাকা সংগ্রহ করে প্রাইভেটকারে শ্রীপুর ও ভালুকার উদ্দেশ্যে ফিরছিলেন তার প্রতিষ্ঠানের কর্মীরা। প্রাইভেটকারটিতে চারটি বস্তায় মোট ৪ কোটি টাকা ছিল। পথে গোসিংগা-শ্রীপুর সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের প্রাইভেটকার ঘিরে ফেলে এবং গতিরোধ করে। এরপর সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে কর্মীদের পিটিয়ে ও চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে আহত করে। পরে প্রাইভেটকারের পেছনের বক্সে থাকা চার বস্তা টাকার মধ্যে তিন বস্তা টাকা নিয়ে দ্রুত চম্পট দেয়। লুট হওয়া তিনটি বস্তায় কত কোটি টাকা ছিল তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করে বলতে পারেন নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অনিক সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩ জনকে হাসপাতালে আনা হয়। হিমেল নামের একজনের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে। যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আমি ময়মনসিংহ হাইওয়েতে টহলে ছিলাম। ওই সময় সাংবাদিকেরা আমাকে ফোন দেয় যে, একটা ছিনতাই বা গুলির ঘটনা ঘটেছে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ও শ্রীপুর হাসপাতালে যায়। আহতদের অভিযোগ, তারা নরসিংদী থেকে প্রাইভেট কার যোগে বিকাশের টাকা নিয়ে আসছিল। গাড়িটি শ্রীপুরের কর্ণপুর এলাকায় পোছলে কয়েকটি মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে তাদের উপর হামলা ও মারধর করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এখনও টাকা-পয়সার কথা ওরকম পরিমাণ পাওয়া যায়নি। আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।
শহীদ