টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশ ছাড়ার খবর জানিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ক্ষুদে বার্তায় রুমি বলেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’
তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে খুদে বার্তায় কিছু বলেননি।