২১ কার্তিক ১৪৩৩ , বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

গায়ে হাত দেয়ার অভিযোগ: আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭:০২,৫ নভেম্বর ২০২৬

গায়ে হাত দেয়ার অভিযোগ: আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি

ছবি: সংগৃহীত

আদালত চত্বরে এক সাংবাদিকের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরীমনি সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে একজন তার শরীরে হাত দিয়েছেন। এ ঘটনার কোনো ভিডিও ফুটেজ থাকলে তা দেখে ওই সাংবাদিককে শনাক্ত করার অনুরোধ জানান তিনি। এ সময় ওই সাংবাদিকের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘সাংবাদিকরাও মেয়েদের গায়ে হাত দেন, কত বড় সাহস।’ তবে অভিযুক্ত সাংবাদিকের পরিচয় বা তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক মন্তব্যও পাওয়া যায়নি।

এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

এর আগে বুধবার নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিনে আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী সময়ের আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: