২২ কার্তিক ১৪৩৩ , শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির  

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:৪৮,৬ নভেম্বর ২০২৬

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির  

ছবি: সংগৃহীত

মরিশাসে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকালে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।

 মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

 

 পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামাচ্ছিলেন ওই তিন শ্রমিক। এ সময় অজ্ঞাত কারণে ভারী বাক্সটি হঠাৎ তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: