ইতিহাসে আজকের এই দিনে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯:৪০,৮ অক্টোবর ২০২৬
ছবি: প্রতীকী
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ঘটনাবলি
১৭৩৫ - ফরাসি গণিত ও ভূগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসি সরকার বিজ্ঞান একাডেমির ওই গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।
১৮৮১ - ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত-খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছিল।
আরও পড়ুন
পায়ুপথ দিয়ে ঢুকে জেলের শরীরে ‘বাসা বাঁধল’ বাইম মাছ, অতঃপর...
১৮৮৫ - ফরাসিরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সঙ্গে যুদ্ধবিগ্রহের কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশকিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়।
১৯৩২ - রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ - পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।
১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।
১৯৬২ - আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৭৩ - ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে।
১৯৮৯ - হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৯০ - দখলদার ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরও অনেক ফিলিস্তিনি আহত হন।
১৯৯১ - স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
২০০৫ - উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে ৭.৬ রিখটার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত হয়েছিলেন।
জন্ম
১৮২২ - রাদারফোর্ড বি হেইজ্, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।
১৮৬২ - আলাউদ্দিন খাঁ, উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত বাঙালি সেতার ও সানাই বাদক।
১৮৯২ - ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী।
১৯১৭ - নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী রডনি পোর্টার।
১৯২২ - ভারতীয় বাঙালি সংগীতশিল্পী সমরেশ রায়।
১৯২৬ - পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার।
শহীদ