২৩ কার্তিক ১৪৩৩ , শনিবার   ০৭ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে পুড়ল বিআরটিসির বাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:০০,৭ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে পুড়ল বিআরটিসির বাস

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা কেউ বাসটিতে অগ্নিসংযোগ করেছে।

শনিবার ভোর ৪টার দিকে মহাজন পাড়া এলাকায় থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ।

বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। বাসের ভেতরে সহকারী ঘুমাচ্ছিলেন। তবে টের পেয়ে তিনি বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


 
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ‘ভোর ৪টার কিছু সময় আগে বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে।”

প্রাথমিকভাবে অন্তত ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

 
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, রাতের আঁধারে কেউ বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিক ধারনা করছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: