২৩ কার্তিক ১৪৩৩ , রোববার   ০৮ নভেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের

আরএম সেলিম শাহী, শেরপুর

প্রকাশ: ২৩:৫৩,৭ নভেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের

ছবি: নিউজমিশন২৪

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শেরপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শেরপুর পৌর শাখা।

​৭ নভেম্বর (শনিবার) রাত ৮টায় শহরের মোবারকপুর মহল্লায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে দলটির একাধিক কর্মী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। পোস্টে আরও বলা হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ ছানুয়ার হোসেন ছানুর নির্দেশনায় এবং শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলের তত্ত্বাবধানে মিছিলে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা শিহাব রহমান।

তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষের সাথে কথা বললে তিনি জানান, আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে মিছিলের ফুটেজ টি আগের হতে পারে বলে তিনি দাবি করেন। 

 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: