শেরপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬
আরএম সেলিম শাহী, শেরপুর
প্রকাশ: ১৭:৩৭,৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে লাল বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করেছে পুলিশ। এ সময় ছয় অটোভ্যানচালককে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার ধানশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মামুন, ফরিদ, ফরমান,ময়নাল, রহমত আলী ও ইনছার আলী।
পুলিশ জানায়, বাকাকুড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের খবর পেয়ে রাত ১টা ৫৫ মিনিটে এ অভিযান চালানো হয়। তবে মাহিন্দ্রা লরির চালক পালিয়ে যান।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ।
শহীদ