৯ কার্তিক ১৪৩৩ , শনিবার   ২৪ অক্টোবর ২০২৬

 টানা তিন দফা কমার পর আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:০৪,২৪ অক্টোবর ২০২৬

 টানা তিন দফা কমার পর আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা তিন দফা কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে একলাফে কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এ নিয়ে টানা তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা।

এর ফলে, দেশের বাজারে এখন ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শনিবার (২৪ অক্টোবর) সারা দেশে এ দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় কেনাবেচা হচ্ছে সারা দেশে।

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে, গত ১৩ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল। ওই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: