২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮:২১,১৮ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে।
শনিবার (১৭ অক্টোবর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির সূচি অনুযায়ী, নিয়মিত ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর। বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। এ ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি দিতে হবে।
এ ছাড়া ২০২৫ খ্রিষ্টাব্দের ফেল পরীক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন ও এক থেকে চার বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ জন্য নিজ-নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ ১৪ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর।
পরীক্ষার মাধ্যম: বাংলা-ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ছক অনুযায়ী এক কপি তালিকা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)-এর হাতে হাতে ১৫ নভেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
অন্যথায় তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ সম্ভব হবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।
শহীদ