ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
দেওয়ানগঞ্জে কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে অভিযোগ
মো. শহিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ, জামালপুর
প্রকাশ: ১৮:৪১,১৮ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের দেওয়ানগঞ্জে কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, জাল দলিল তৈরি, ভুয়া নামজারি ও জমা খারিজ এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাইদুর রহমানসহ কয়েকজন ভুক্তভোগী ও এলাকাবাসী।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে ভুক্তভোগী ও সাধারণ মানুষের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের জমি-জমা সংক্রান্ত অধিকার ক্ষুণ্ন করা, জোরপূর্বক জমি দখল, জাল দলিল তৈরি, ভুয়া নামজারি ও জমা খারিজ এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব ঘটনার কারণে ভুক্তভোগীরা জমির মালিকানা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলেও জানান তাঁরা।
এ সময় বক্তারা ভুক্তভোগীদের জমি-জমার অধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার ও প্রতিকার পান, তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী কাইয়ুম শিশিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত ও আইনগত পদক্ষেপের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
শহীদ