১২ আশ্বিন ১৪৩৩ , সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০:০১,২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ মৃত্যু

ছবি: সংগৃহীত

সারাদেশে নতুন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হলো। অপরদিকে, চলতি সেপ্টেম্বরের ২৫ দিনে ডেঙ্গুতে১১৪ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে মাস হিসেবে সবচেয়ে বেশি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪ জন। নতুন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দুজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৯৫৩ জন। সেপ্টেম্বরের এই ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: