২ কার্তিক ১৪৩৩ , রোববার   ১৮ অক্টোবর ২০২৬

অটোরিকশার ওপর উঠে গেল মালবাহী ট্রাক, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬:৪৫,১৭ অক্টোবর ২০২৬

অটোরিকশার ওপর উঠে গেল মালবাহী ট্রাক, নিহত ৫

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বলেন, ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়।

ওসি কাউসার আলী আরও জানান, নিহত ব্যক্তিরা সবাই ময়মনসিংহ থেকে রৌমারীতে ফিরছিলেন। পথে সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি অটোরিকশার ওপর উঠে যায়।

স্থানীয় লোকজনের দাবি, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চারজন যাত্রী ছিলেন। তাঁদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে তাঁরা দাবি করেন।

রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাহিদ হাসান শুভ  বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: