নৈরাজ্যকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রযুক্তি মন্ত্রী
হাফিজুর রহমান, টাঙ্গাইল
প্রকাশ: ২২:২৬,২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে শনিবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও গণ মিছিলে তিনি একথা বলেন।
মন্ত্রী আরোও বলেন, প্রধানমন্ত্রী সুষ্পষ্টভাবে ঘোষণা করেছেন নৈরাজ্যকারীদের ছাড় দেওয়া হবে না। নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে।
জনগণকে সঙ্গে নিয়ে দেশে বিশৃঙ্খলাকারী নৈরাজ্য সৃষ্টিকারীদের মোকাবেলা করা হবে জানিয়ে তিনি বলেন, "যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবেলা করবো। সাধারণ মানুষ শান্তি চায়। শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার আমরা দেশের জনগণ কে সাথে নিয়ে তাই করবো।"
উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা অংশ নেয়।
শহীদ