ধনবাড়ীতে ছাত্রদলের নতুন কমিটি গঠন
হাফিজুর রহমান, টাঙ্গাইল
প্রকাশ: ১৮:১৭,২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব এম.এ বাতেন স্বাক্ষরিত দলীয় প্যাডে এতথ্য প্রকাশিত হয়।
টাঙ্গাইল জেলা ছাত্রদল দপ্তর থেকে অনুমোদিত এই কমিটিতে সাজ্জাত খান সুজনকে সভাপতি এবং সাইফুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এতথ্য নিশ্চিত করেছেন, ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাজ্জাত খান সুজন।
নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। এছাড়া যোগাযোগ মাধ্যমে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানাচ্ছেন নেতা-কর্মীরা।
ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতারা আশা প্রকাশ করেন জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রদলকে সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উল্লেখ ,আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।
শহীদ