রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, শতাধিক নেতাকর্মী আট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬:১৩,২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক নেতাকর্মী আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমণ্ডি-২৭ নম্বরে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানারও জব্দ করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ধানমণ্ডি এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর থানা-পুলিশ ইমরান নামে একজনকে আটক করেছে।