৯ আশ্বিন ১৪৩৩ , শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬

খালেদ জ্বলে উঠলেন আরো একবার 

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১:৪৮,২৫ সেপ্টেম্বর ২০২৬

খালেদ জ্বলে উঠলেন আরো একবার 

ছবি; সংগৃহীত

কাউন্টি ক্রিকেটে ডিভিশন টু-তে এবারের মৌসুমের শেষ ম্যাচেও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। কেন্টের হয়ে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে বৃহস্পতিবার শুরু হওয়া শেষ রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েছেন খালেদ। 
 

ইনিংসের মাঝে গ্লুচেস্টারশায়ারকে চাপে রাখতে তার দুরন্ত বোলিং কাজে এসেছে বেশ। কেন্টের মাঠে আগে ব্যাটিংয়ে নেমে গ্লুচেস্টারশায়ার ২২৯ রানে গুটিয়ে যায়। ১১ ওভারে ২ মেডেনে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে খালেদ ছিলেন দলের দ্বিতীয় সেরা বোলার। 


সতীর্থ মিলনেস ৫৫ রানে ৪ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। এছাড়া ১টি করে উইকেট নেন কুইন, ডুডজিউন ও সিং। বোলারদের দারুণ নৈপূণ্যে বোলিংয়ের পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে কেন্ট। তাতে ডিভিশন ওয়ান এ উঠার সম্ভাবনা আরো জোরাল হয়েছে। 

নিজের বোলিংয়ের শেষ স্পেলে এসে টানা তিন উইকেট নেন খালেদ। শুরুতে ডানহাতি ব্যাটসম্যান আহমেদকে বোল্ড করেন। এরপর ভারতীয় ব্যাটার কিশোরকে লাফিয়ে উঠা বলে উইকেটের পেছনে তালুবন্দি করান। তার শেষ শিকার টেলর। ডানহাতি টেলরকে ভেতরে ঢোকানো বলে বোল্ড করেন খালেদ।


কাউন্টিতে খালেদের এটি তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচে ১১ উইকেট পেয়েছেন প্রতিশ্রুতিশীল এই পেসার। যেখানে ছিল একটি ফাইফারও।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: