৯ আশ্বিন ১৪৩৩ , শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, মা মারিয়ার মূর্তি পুকুরে, গ্রেপ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশ: ০১:২১,২৫ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, মা মারিয়ার মূর্তি পুকুরে, গ্রেপ

ছবি: নিউজমিশন২৪

বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করেন ফায়জুল শেখ। এ সময় তিনি চার্চের বারান্দায় থাকা কাঁচের বক্স ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। পরে ওই বক্সে থাকা মা মারিয়ার মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে চার্চের পশ্চিম পাশের পুকুর থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেছেন।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: