১০ আশ্বিন ১৪৩৩ , শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬

পুঁজিবাজারের প্রযুক্তি সেবায় বিস্তৃত হচ্ছে এক্সপার্ট ফিনটেক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১:০২,২৫ সেপ্টেম্বর ২০২৬

পুঁজিবাজারের প্রযুক্তি সেবায় বিস্তৃত হচ্ছে এক্সপার্ট ফিনটেক

ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজারের প্রযুক্তি অবকাঠামো আরও আধুনিকায়নে নিজস্ব প্রযুক্তিতে উচ্চক্ষমতাসম্পন্ন স্টক এক্সচেঞ্জ ম্যাচিং ইঞ্জিন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে এক্সপার্ট ফিনটেক লিমিটেড (এক্সএফএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট দৈনিক লেনদেনের ৪৫ থেকে ৪৭ শতাংশ তাদের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সর্বোচ্চ কার্যদিবসে এ হার ৫৭ শতাংশ পর্যন্ত উঠেছে। 
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে আয়োজিত দিনব্যাপী ‘স্টেকহোল্ডারস ডেআউট ২০২৬’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।


পুঁজিবাজারের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সপার্ট ফিনটেক লিমিটেড দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্রোকারেজ হাউসের যৌথ উদ্যোগে ২০২১ সালে যাত্রা শুরু করে। পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর পরিচালন দক্ষতা বাড়ানো, নিয়ন্ত্রক সংস্থার কমপ্লায়েন্স বাস্তবায়ন এবং লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা দিয়ে আসছে।


এক্সএফএল জানিয়েছে, বর্তমানে দেশের শীর্ষ ১৭টি ব্রোকারেজ হাউস প্রতিষ্ঠানটির নিজস্ব তৈরি ফ্ল্যাগশিপ ওএমএস ও ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করছে। শুরুতে ১০টি ব্রোকারেজ হাউস নিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে ১২টি ব্রোকারেজ হাউসের সমন্বয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারিত হয়।


প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তিগত সেবার মধ্যে রয়েছে পরবর্তী প্রজন্মের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, পূর্ণাঙ্গ ব্রোকারেজ ব্যাক-অফিস প্ল্যাটফর্ম এবং সমন্বিত আর্থিক প্রযুক্তি সমাধান। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুঁজিবাজারের লেনদেন ও ব্রোকারেজ কার্যক্রমে দক্ষতা বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।


অনুষ্ঠানে এক্সএফএলের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যমান প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে উচ্চক্ষমতাসম্পন্ন স্টক এক্সচেঞ্জ ম্যাচিং ইঞ্জিন তৈরির পরিকল্পনা রয়েছে। এ ধরনের অবকাঠামো তৈরি হলে দেশের পুঁজিবাজারের প্রযুক্তিগত সক্ষমতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়।

 

‘স্টেকহোল্ডারস ডেআউট ২০২৬’-এর অন্যতম আয়োজন ছিল নতুন প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া। শেয়ার বরাদ্দ সম্পন্ন হওয়ার পর এক্সপার্ট ফিনটেকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুমন দাস নতুন শেয়ারহোল্ডার রিমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধি মো. মফিজ উদ্দিনের হাতে স্মারক ডামি শেয়ার সার্টিফিকেট তুলে দেন।Strategic Planning
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: