তারেক রহমান জাতিসংঘে বিশ্বমানুষের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন: রিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০:২২,২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
জাতিসংঘে ফিলিস্তিন সংকট ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয় তুলে ধরে তারেক রহমান বিশ্বমানুষের আকাঙ্ক্ষার প্রতিধ্বনি ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জাতিসংঘে দেওয়া বক্তব্যে তারেক রহমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন।
তিনি আরও বলেন, তারেক রহমান জাতিসংঘে তিন প্রজন্মের একটি ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন।
বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়। যুদ্ধের কারণে খাদ্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয় এবং বেকারত্ব বৃদ্ধি পায়।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠন করেছে এবং মানুষের কল্যাণ ও সামাজিক সুরক্ষার জন্য কাজ করছে।
সমাবেশে রিজভী আরও বলেন, দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ