স্পিনে আফগানিস্তানকে থামিয়ে এশিয়ান গেমসে নেপালের দারুণ শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০:৩৮,২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
দারুণ জয় দিয়ে এশিয়ান গেমস অভিযান শুরু করেছে নেপাল। নিশিনে গ্রুপ ‘এ’-এর ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নেপালের স্পিনারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। জবাবে ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নেপাল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান। নেপালের স্পিনার ললিত রাজবংশী মাত্র ১৬ রানে আফগানিস্তানের প্রথম তিন ব্যাটারকে ফিরিয়ে দেন। এতে ৫ ওভারের মধ্যেই ১৬ রানে ৩ উইকেট হারায় দলটি।
এরপর ফয়সাল শিনোজাদা ও নাজিবউল্লাহ জাদরান ৩৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। দুজনই ৩০ রান করে আউট হন। কুশাল ভুর্তেলের বলে শিনোজাদা ফেরার পর আবারও ধস নামে আফগানিস্তানের ব্যাটিংয়ে। মাত্র ১০ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় তারা।
শেষদিকে নাজিবউল্লাহ ও নানগেয়ালিয়া খারোতি সপ্তম উইকেটে ৩০ রান যোগ করায় তিন অঙ্কে পৌঁছায় আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রানেই থামে তাদের ইনিংস।
নেপালের হয়ে বল হাতে সবচেয়ে সফল কুশাল ভুর্তেল। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ললিত রাজবংশীর শিকার ৩ উইকেট, দিয়েছেন ১৩ রান।
১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি নেপালের। আফগান বোলারদের চাপে ৭ ওভার পূর্ণ হওয়ার আগেই ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে সুনদীপ জোরা ও রোহিত পৌডেল মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। জোরা ৩৪ রানের কার্যকর ইনিংস খেলেন। তিনি আউট হওয়ার সময় নেপালের প্রয়োজন ছিল ৬০ বলে ৪৭ রান।
এরপর অধিনায়ক দীপেন্দ্র সিং আইরি ও পৌডেল মিলে ৪৩ বলে ৪৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। পৌডেল ৩২ বলে অপরাজিত ৩৪ রান করে দলকে ১৭.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ফলে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসে দারুণ সূচনা করল নেপাল।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১০২/৭ (ফয়সাল শিনোজাদা ৩০, নাজিবউল্লাহ জাদরান ৩০; কুশাল ভুর্তেল ৪/২১, ললিত রাজবংশী ৩/১৩)
শহীদ