বাংলাদেশ ও বৃহত্তর মুসলিম উম্মাহর সেবায় আত্মনিয়োগ করার আহ্বান
রৌদ্র মুশফিক, গাজীপুর
প্রকাশ: ২০:০১,১১ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর অধীনস্থ অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৮তম সমাবর্তন রবিবার গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আইইউটির উপাচার্য প্রফেসর ড. মো. মামুন বিন ইবনে রিয়াজের সভাপতিত্বে সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ সময় আইইউটির উপ-উপাচার্য ড. হিসেইন আরাবি নূরও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্নাতকদের অভিনন্দন জানিয়ে তাঁদের জ্ঞানের অন্বেষণে সদা কৌতূহলী থাকা, উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়া এবং সততা ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশ ও বৃহত্তর মুসলিম উম্মাহর সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ স্নাতকদের সততায় অবিচল থেকে আজীবন জ্ঞানচর্চা ও সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহ দেন।
উপাচার্য বলেন, ফলপ্রসূ গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও সুদৃঢ় অংশীদারত্বের মাধ্যমে আইইউটি বিশ্বমানের উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে অঙ্গীকারবদ্ধ। তিনি স্মরণ করিয়ে দেন, সনদ কেবল সাফল্যের স্বীকৃতি নয়, বরং সততা, পেশাদারিত্ব ও সহমর্মিতার সঙ্গে সমাজসেবার দায়িত্বও বহন করে।
ওআইসির মহাসচিব ও আইইউটির আচার্য ইসমাইল উদ শেখ আহমেদ তাঁর বাণীতে নৈতিক নেতৃত্বসম্পন্ন ও বাস্তবমুখী সমাধানে দক্ষ স্নাতক গড়ে তোলায় আইইউটির প্রশংসা করেন এবং অব্যাহত সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ওআইসিভুক্ত ১৬টি দেশের ৬৫৯ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫৫ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪৯ জন, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪৭ জন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২৬ জন, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের ৫৭ জন এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের ২৫ জন রয়েছেন। অসামান্য কৃতিত্বের জন্য সুমাইয়া আহমেদ রানী ওআইসি স্বর্ণপদক এবং আশফাক সিরাজ শুভ, মুহাম্মদ শাফায়াত জামিল, খালিদ হাসান আদর, আদিবা জাহিন, ফারহান লাবিব ও তাসফিয়াহ মাহমুদ আইইউটি স্বর্ণপদক লাভ করেন।
শহীদ