২৬ কার্তিক ১৪৩৩ , মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

Del Monte ও  NFT SNAI

অনলাইন প্ল্যাটফর্ম ঘিরে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১:৩৮,১০ নভেম্বর ২০২৬

অনলাইন প্ল্যাটফর্ম ঘিরে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

ছবি: সংগৃহীত

  • সাইট বন্ধ, টাকা তুলতে পারছেন না বিনিয়োগকারীরা; অনিশ্চয়তায় সারাদেশের বহু মানুষ।


অনলাইন ইনভেস্টমেন্টের নামে Del Monte ও  NFT SNAI প্ল্যাটফর্ম ঘিরে সারাদেশে ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব প্ল্যাটফর্মে বিনিয়োগ করে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অভিযোগ রয়েছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে নিয়মিত লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। সেই আশায় অনেকেই নিজেদের সঞ্চিত অর্থ এমনকি ধারদেনা করেও বিনিয়োগ করেন।

প্রথমদিকে বিনিয়োগকারীরা লাভের টাকা পেয়েছেন বলে দাবি করেছেন কেউ কেউ। এতে আস্থা বাড়তে থাকে এবং নতুন নতুন মানুষ বিনিয়োগে আগ্রহী হন।

কিন্তু একপর্যায়ে হঠাৎ করেই প্ল্যাটফর্মগুলোর ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা আর সাইটে প্রবেশ করতে পারছেন না। বন্ধ হয়ে যায় টাকা উত্তোলনের সুযোগও। অনেকের অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের যোগাযোগমাধ্যমে ব্লক করে দিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, সারাদেশে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে। কেউ কেউ শত শত কোটি টাকা আটকে থাকার আশঙ্কা প্রকাশ করছেন। তবে মোট অর্থের পরিমাণ এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ অবস্থায় বিনিয়োগকারীদের প্রশ্ন—তাদের কষ্টার্জিত অর্থ কোথায় গেল? কারা এসব প্ল্যাটফর্ম পরিচালনা করতেন? কীভাবে বন্ধ হয়ে গেল বিনিয়োগ ও টাকা উত্তোলনের ব্যবস্থা?

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: