খাগড়াছড়িতে মানবেন্দ্র লারমা’র স্বরণে শোক র্যালিত্তর আলোচনা সভা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ২১:৪৩,১০ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)-র ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়িতে শোক র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ির সূর্যশিখা ক্লাব থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ব্যানারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানবেন্দ্র নারায়ণ লারমা'র শোক র্যালি করে চেঙ্গী স্কোয়ারে এমএন লারমা'র স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
লারমা'র স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে খাগড়াছড়ি সদরস্ত তেতুল তলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নিজস্ব কার্যালয়ের স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা'র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা।
এতে বক্তব্য রাখেন, স্মরণ সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ- সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তেষিত চাকমা বকুল, বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি নব কুমার চাকমা, সমাজকর্মী রবি শংকর তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য রত্মা তঞ্চঙ্গাসহ অঙ্গ ও সংগঠনের নেত্রীবৃন্দরা বক্তব্য রাখেন।
স্মরণ সভায় ভক্তরা জুম্মা জাতীয় চেতনার অগ্রদুত কবিসংবাদিত নেতা মানবেন্দ্র লারমার স্মৃতিচারণ করেন। এবং বলেন এ নেতা আজীবন জম্মুজাতির নিঃস্বার্থ অধিকার আদায়ের জন্য কথা ভেবে ছিলেন। দিন মজুর থেকে শুরু করে তিনি সব শ্রেণীর মানুষের কথা তিনি চিন্তা করতেন। এই পাহাড়কে নিয়ে চিন্তা করতেন। পাহাড়ের মানুষের কথা ভাবতেন তিনি।
উল্লেখ্য; এম এন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজের প্রতিষ্ঠিত দলের বিপৎগামীদের গুলিতে মৃত্যুবরণ করেন তিনি।
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি।
শহীদ