২৬ কার্তিক ১৪৩৩ , মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বিএনপির ঝটিকা মিছিল

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

প্রকাশ: ২১:৪১,১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বিএনপির ঝটিকা মিছিল

ছবি: নিউজমিশন২৪

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে খাগড়াছড়িতে ঝটিকা মিছিল করেছে সদর উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অলিগলি প্রদক্ষিণে আয়োজিত এ কর্মসূচিতে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন।

এতে অংশ নেন, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম ভূইয়া নেতৃত্বে অংশ নেন, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মোঃ উজ্জ্বল, সহ-সভাপতি জুয়েল ত্রিপুরা, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, খাগড়াছড়ি জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আলামিনসহ  উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপিসহ ছাত্রদলের নেতৃবৃন্দরা।

মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা বলেন, খাগড়াছড়িতে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের কর্মীরা নৈরাজ্য ও নাশকতা করে অস্থিতিশীলতা করার পায়তারা চালাচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়িতে বিভিন্ন জায়গায় বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন লাগিয়ে নাশকতা করে তারা। তারই প্রতিবাদে ঝটিকা মিছিলের মাধ্যমে তাদের প্রতিহত করার আহ্বান জানান। একইসাথে তাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নেতাকর্মীরা।

 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: