২৬ কার্তিক ১৪৩৩ , মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮:১২,১০ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সারা দেশে নতুন করে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৭ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা ও সিলেট বিভাগের একজন করে মারা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগেই সর্বাধিক ৩ জন এবং ঢাকা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছে।

 গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত মোট ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। নতুন ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৪১৬ জন রোগী, যার মাধ্যমে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: