৯ কার্তিক ১৪৩৩ , শনিবার   ২৪ অক্টোবর ২০২৬

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯:৪৬,২৪ অক্টোবর ২০২৬

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ছবি: সংগৃহীত

বিসিবির সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে হামলার সময় তিনি গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: