৯ কার্তিক ১৪৩৩ , শনিবার   ২৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে আগুনে দুই শিশু সন্তান সহ এক দম্পতি দগ্ধ 

রৌদ্র মুশফিক, গাজীপুর

প্রকাশ: ২২:৫৩,২৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে আগুনে দুই শিশু সন্তান সহ এক দম্পতি দগ্ধ 

ছবি: নিউজমিশন২৪

গাজীপুরে এক বাড়িতে অগ্নিকাণ্ডে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানসহ একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে মহানগরের পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন , ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুবর্ণা (২৬) এবং তাদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাইয়ান প্রধান (৬)। এদের মধ্যে মহসিন রুবেল ও সোয়াদ পর্যবেক্ষণে রয়েছে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া লালমাটি সাকিনস্থ মিয়াজ উদ্দিন প্রধানের বসত ঘরে শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে আগুন লাগে। মহুর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময়ে মহসিন প্রধান রুবেল আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এতে আগুনে পরিবারের চারজন দগ্ধ হন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সেখান থেকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরবর্তীতে আগুন কাঠের তৈরি সিলিংয়ে এবং বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে যায়। 

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আগুনের তিনজন দগ্ধ হওয়ার খবর তাদের কাছে রয়েছে। দগ্ধরা ঢাকায় বর্তমানে চিকিৎসাধীন আছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন বলেন, সকালে আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে আমরা জানতে পেরেছি। 

 

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: