২৭ আশ্বিন ১৪৩৩ , মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি 

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮:০৩,১২ অক্টোবর ২০২৬

পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি 

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) পাঁচ ধাপে করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের নির্বাচন হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, যা ২৭ মে শেষ হবে।

সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, চার হাজার তিনশর মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে মাসের মধ্যে হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি।

 
তিনি জানান, প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: