খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ২১:২২,১২ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
"শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়ি উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের অন্যতম প্রধান শক্তি। তাদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিশুবিয়ে প্রতিরোধ করতে পারলে আমাদের কন্যাশিশুরা শিক্ষা-দীক্ষায় ও দক্ষতায় বিশ্ব জয় করবে।
আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর পরিচালক সুষ্মিতা খীসা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ঞোহ্লা মং সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শহীদ